বীরগঞ্জে মহান মে দিবস পালিত
তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:১ মে বৃহস্পতিবার মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালিত হয়।
মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ।দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ” স্লোগানে শ্রমিক ইউনিয়ন নেতাদের আয়োজনে মহান মে দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণে মুখোরিত হয়ে উঠেছিলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা।
দিনাজপুরের বীরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও আটোবাইক শ্রমিক কল্যাণ সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১ মে সকাল সকালে পৌর শহরের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, অটোবাইক চালক শ্রমিক কল্যান সংগঠন, দোকান-কর্মচারী ইউনিয়ন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নসহ সকল শ্রমিক সদস্যদের উপস্থিতির মাধ্যমে বীরগঞ্জ পৌর শহরে প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি প্রদর্শন করেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের এমপি মোননিত প্রার্থী মোঃ মতিউর রহমান, অটোবাইক চালক শ্রমিক কল্যান সংগঠনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু,বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আমিরুল ইসলাম বাহার,ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা প্রধান অতিথির বক্তব্যে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন , শ্রমিকরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতিকে সাবলম্বী করে এবং মাদক সেবন কারী মানুষ দেশের শত্রু ও সংসার ও সমাজের ব্যাপক ক্ষতি সাধন করেন, মাদক নির্মুল করার লক্ষে বিভিন্ন দিক নিদেশনা মুলক বক্তব্য প্রদান করেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভায় দিনাজপুর-১ আসনের এমপি মনোনিত প্রার্থী মোঃ মতিউর রহমান বলেন শ্রমিকদের উপর শারিরিক মানসিক সকল ধরনের অন্যায় অত্যাচার না করে তাদের পারিশ্রমিক সময় মত পরিশোধ করার কথা তুলে ধরা হয় বক্তব্যে। প্রতি বছর এই দিনটি আরো দৃঢ় মনোবল নিয়ে পালন করার অঙ্গীকার পেশ করেন শ্রমিকেরা। সকল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আরও অনেকেই ১৩৮ বছর আগে শ্রমিকরা তাদের বেতন ভাতা নিয়ে যে আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজও থামেনি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হয়নি।তারা বলেন, এখনও কারখানায় শ্রমিকদের ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। ছোট ছোট কারখানাগুলো অতিরিক্ত সময় কাজ করায় কিন্তু পারিশ্রমিক দেয় না।এ সময় বক্তারা শ্রমিকদের নানা ধরনের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































